1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন

বয়স্ক-অসহায় সবজি চাষীদের পাশে নির্বাহী ম্যাজিস্ট্রেট

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিতঃ শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২০

অংকন তালুকদার, গোপালগঞ্জ জেলা প্রতিনিধিঃ করোনা ভাইরাস মোকাবেলায় সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দীন দিপুর নেতেৃত্বে মোবাইল কোর্ট টিম গোপালগঞ্জ সদর উপজেলার বেদগ্রাম বাজার পরিদর্শন করেন।

এসময় বাজার ঘুরে ঘুরে ব্যবসায়ী ও ক্রেতাদের সচেতন করার পাশিপাশি বয়স্ক সবজি বিক্রেতাদের খোঁজখবর নেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দীন দিপু।  তাৎক্ষণিক তিনি তাদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শেখ সাহাবুদ্দিন হিটু, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নীতিশ রায়, বাজার কমিটির সভাপতি ইনসান আলী শেখ, কাউন্সিলর রোমান মোল্লা ও আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা।

বাজার পরিদর্শন শেষে ছবিসহ তিনি তার ব্যক্তিগত ফেসবুকে একটি পোষ্ট দেন। ফেসবুক পোষ্টটি হুবহু তুলে ধরা হলো:

“এই মানুষগুলোর জীবনের কোনো দাম নেই!

ভোর ৫.৪০ এ আসছেন ওনারা। বেদগ্রাম বাজার পাশে একটা মাঠে সরানো হয়েছে। কিন্তু, তাদের ভাগ্যটা আগের মতই আছে। ভোর ৫.৩০ থেকে আছি এখানে। আমার সামনেই ওনারা এসেছেন। কিন্তু, এখন পর্যন্ত একটা টাকার পণ্যও বিক্রি করতে পারেননি কেউ।

তবুও ওরা হাত পাতে না! যার যতটুকু সামর্থ্য আছে, সামনে এগিয়ে আসুন, এসব মানুষের পাশে দাড়ান। কবরে টাকা থাকবে না, এসব মানুষের দোয়া থাকবে। ভূপেন হাজারিকার একটা গানের কথা মনে পড়ে।

এক মুঠো ভাত পায়না খেতে গফুর আমেনা, তুমি জানো না।”

সহকারী কমিশনার শেখ সালাউদ্দীন দিপু বলেন, গোপালগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে রাষ্ট্রীয় দায়িত্ব পালনের পাশাপশি জেলার প্রান্তিক অসহায় মানুষের দ্বারে দ্বারে গিয়ে আমরা তাদের সহায়তা করছি।

সমাজে যারা অসচ্ছল বয়স্ক মানুষ রয়েছেন। তাদের খুঁজে খুঁজে খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছি। যেকোন প্রয়োজনে জেলা প্রশাসনের হট লাইন নাম্বারে যোগাযোগ করার আহ্বান জানাচ্ছি।

জনসাধারণকে অনুরোধ করছি, জরুরী প্রয়োজন ছাড়া বাইরে বের হবেন না। ঘরে থাকুন, নিজে নিরাপদ থাকুন, পরিবারকে নিরাপদ রাখুন। বাংলাদেশকে নিরাপদ রাখুন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon