1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন

রাজশাহীর বাঘা উপজেলায় প্রথম করোনা রোগী সনাক্ত: আতঙ্কে এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০

এ আই রবি, রাজশাহী জেলা প্রতিনিধি:

রাজশাহীর বাঘায় প্রথম বারেরমত একজনের করোনা শনাক্ত হয়েছে। বর্তমানে সে রাজশাহীর আইডি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

সোমবার (২০ এপ্রিল) তার করোনা রোগী হিসেবে শনাক্ত হয়েছে। এ ঘটনায় উপজেলা জুড়ে জনমতে আতঙ্ক বিরাজ করছে।

খোঁজ নিয়ে জানা যায়, আক্রান্ত ব্যক্তি উপজেলার বাঘা পৌরসভার গাওপাড়া গ্রামের আকাইলী প্রামানিকের ছেলে আব্দুস সোবহানের (৮০) । সে গত ১৭ এপ্রিল জ্বর, সর্দি ও কাশি নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতলে ভর্তি হন।

এবং হাসপাতালের আইডি ল্যাবে পরীক্ষা শেষে সে করোনা আক্রান্ত রোগী হিসেবে ধরা পড়ে।

বর্তমানে তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার দুই ছেলে ঢাকায় থাকে। এর মধ্যে এক ছেলে ঢাকা থেকে কয়েক দিন আগে নিজ বাড়ি এসেছে।

আক্তান্ত ব্যক্তি বাঘায় ফেরি করে কুলা বিক্রি করে বেড়ান। তার হটাৎ জ্বর, সর্দি ও কাশি নিয়ে হাসপাতালে যায়। এদিকে বাঘা উপজেলায় এই প্রথম করোনায় শনাক্ত হলো বলে নিশ্চিত করেন রাজশাহীর সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ এনামুল হক।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আক্তারুজ্জামান জানান, উপজেলায় ৯ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য  ল্যাবে পেরন করা হয়েছে এবং তাদের শরীরে কোন করোনা নেই বলে জানা যায়। তবে এই তালিকায় উল্লেখিত ব্যক্তির নাম নেই। তবে শুনেছি করোনায় আক্তান্ত বৃদ্ধ ব্যাক্তি আইডি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

এদিকে এ ঘটনা জানার পর রাত ১০টার দিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আশে পাশেসহ ৫টি বাড়ি লকডাউন ঘোষণা করে দিয়েছেন

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা জানান, এ খবর জানার পর আমরা ওই পরিবার সম্পর্কে  বিস্তারিত খোঁজ খবর নেয়ার পর উক্ত পরিবারের তথ্যমতে তার সাথে সম্পৃক্ত পাঁচটি পরিবারকে দুই সপ্তাহের জন্য লকডাউন ঘোষনা করেছি এবং এ সকল পরিবারের মাঝে খাবার পৌঁছে দিয়েছি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon