1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন

রাঙ্গাবালীর চরমোন্তাজে বিএনপির বিক্ষোভ মিছিল, আওয়ামী লীগকে হুশিয়ারি

মো. সায়েম খান. রাঙ্গাবালী (পটুয়াখালী } প্রতিনিধি:
  • প্রকাশিতঃ রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫

ফ্যাসিস্ট খুনি হাসিনার নির্দেশে আওয়ামী সন্ত্রাসীরা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অরাজকতা সৃষ্টির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে রাঙ্গাবালী উপজেলা চরমোন্তাজ ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

শনিবার ( ৮ ফেব্রুয়ারি) বিকেল ৪ টার দিকে চরমোন্তাজ স্লুইস বাজার থেকে বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় ফ্যাসিবাদ বিরোধী নানা স্লোগান দেয় বিক্ষোভকারীরা।

মিছিল শেষে, সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, রাঙ্গাবালী উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক ও চরমোন্তাজ ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ নজরুল ইসলাম মুন্সি। তিনি বক্তব্যে বলেন, ফ্যাসিস্ট খুনি হাসিনার দোসরা নৈরাজ্য সৃষ্টি করলে তাদের ঠিকানা এই মাটিতে হবে না। আরো বক্তব্য রাখেন সহ-সভাপতি আলী আহমেদ, অলিউল ইসলাম,উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব সজিব মল্লিক, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রাশেদ খান রিপন সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon