1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন

ফেনী শিশু নিকেতন কালেক্টরেট স্কুলে ৪৬ তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত

ফুয়াদ হাসান, নিজস্ব প্রতিবেদকঃ
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫

ফেনী শিশু নিকেতন কালেক্টরেট স্কুলের প্রধান সহকারী শিক্ষক ইফতেখার তানভীর ও সহকারী শিক্ষক ইফতেখার উদ্দিন এর তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়েছে ৪৬ তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলা। উক্ত বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় ফেনী জেলার মধ্যে তৃতীয় স্থান অর্জন করেছে ফেনী শিশু নিকেতন কালেক্টরেট স্কুল।

ফেনী শিশু নিকেতন কালেক্টর এ স্কুলের প্রধান শিক্ষক জানান,”আমাদের শিক্ষার্থীরা আজকের মেলায় পিউরিফায়ার ও গ্যাস ডিটেক্টর বিষয়ক প্রজেক্ট উপস্থাপন করেছে। যার ফলে ফেনী জেলার মধ্যে আমরা তৃতীয় স্থান অর্জন করতে সক্ষম হয়েছি। এই সাফল্য আমাদের বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষার্থীদের।”

ফেনী শিশু নিকেতন কালেক্টর এর প্রধান সহকারী শিক্ষক ইয়াসিন আরাফাত তানভীর আরো জানান, এই সাফল্যের পিছনে যে মেধাবী শিক্ষার্থীরা অবদান রেখেছেন তাদের মধ্যে রয়েছে বিজ্ঞান প্রজেক্ট এর টিম লিডার মাহাবুব এনাম ঈশান ও রুমাইসা মেহজাবিন। এদের নেতৃত্বে আমাদের দলটি অসাধারণভাবে তাদের প্রজেক্ট বাস্তবায়ন করতে সক্ষম হয়েছে।

ফেনী শিশু নিকেতন কালেক্টর স্কুলের অন্য শিক্ষার্থী যারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হল ইমতিয়াজ মাহমুদ, আহসান ও নাজিফা ইসলাম মাহা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon