1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন

জুড়ীতে পুলিশের অভিযানে পলাতক আসামি গ্রেফতার

আলী মোহাম্মদ, জেলা (মৌলভীবাজার) প্রতিনিধি:
  • প্রকাশিতঃ শুক্রবার, ৭ মার্চ, ২০২৫

জুড়ী থানার বিশেষ অভিযানে দীর্ঘদিন ধরে পলাতক থাকা চুরি ও ডাকাতির মামলার সাজাপ্রাপ্ত আসামি সোহেল মিয়া (৩১) কে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ মার্চ ২০২৫) রাতে জুড়ী উপজেলার জামকান্দি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ। গ্রেফতারকৃত সোহেল মিয়া পূর্বজুড়ি ইউনিয়নের জামকান্দি গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।

জুড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ মোর্শেদুল আলম ভূঁইয়া জানান, সোহেল মিয়ার বিরুদ্ধে চুরি ও ডাকাতির একাধিক মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর সম্প্রতি গরু চুরির ঘটনায় তার নাম উঠে আসে। এরপরই পুলিশ তৎপর হয়ে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।

তিনি আরও জানান, চুরির মামলায় জিআর-২৯/১৮ এর রায়ে আদালত তাকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। এছাড়াও, বন আইনের ২৫ (১-ক) ধারা অনুযায়ী এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে তাকে। ডাকাতির আরও একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে।

গ্রেফতারের পর শুক্রবার সোহেল মিয়াকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon