1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন

৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার নতুন তারিখ প্রকাশ

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিতঃ রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫

৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আগামী ৮ আগস্ট অনুষ্ঠিত হবে। পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী এই পরীক্ষা ২৭ জুন হওয়ার কথা থাকলেও নতুন সময় নির্ধারণ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। রোববার এক বিজ্ঞপ্তির মাধ্যমে পিএসসি জানায়, ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার তারিখ পরিবর্তন করে ৮ আগস্ট নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ৪৪তম, ৪৫তম এবং ৪৬তম বিসিএস নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনে কমিশন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। বিসিএস পরীক্ষাসমূহের প্রশ্নপত্র ছাপানো, পরীক্ষাকেন্দ্র নির্বাচনসহ বিভিন্ন প্রস্তুতিমূলক কার্যক্রমে কমিশনকে অন্যান্য প্রতিষ্ঠানের ওপর নির্ভর করতে হয়, যা সময়সাপেক্ষ। এসব বাস্তবতা বিবেচনায় এনে নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

কমিশন আরও জানিয়েছে, বিসিএস-সংক্রান্ত সিদ্ধান্ত ও তথ্য জানতে প্রার্থীদের নিয়মিতভাবে পিএসসির ওয়েবসাইট (www.bpsc.gov.bd) ভিজিট করার অনুরোধ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon