1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন

ফুলবাড়ীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনার খবর পাওয়া গেছে

আশরাফুল ইসলাম, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
  • প্রকাশিতঃ রবিবার, ২৯ জুন, ২০২৫

দিনাজপুর-গবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ভিমরপুর মোড়ে কোচ ও কার্ভাটভানের এর মুখোমুখী সংঘর্ষে গুরুত্বর আহত ৩ জন।

(২৭ জুন) শুক্রবার সকাল ১০টায় দিনাজপুর থেকে ছেড়ে মলিহা কোচের সাথে ফুলবাড়ী থেকে ছেড়ে যাওয়া কার্ভাটভ্যানের এর মুখোমুখী সংঘর্ষে কার্ভাটভ্যান এর ড্রাইভার ও হেলপারসহ কোচের এক মহিলা যাত্রী গুরুত্বর আহত হন। ফুলবাড়ী ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ভর্তি করলে আহতদের অবস্থা আশংকা জনক হওয়ায় তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

আহতরা হলেন রংপুর পেসের বাজার এলাকার হাফেজ এর পুত্র সজিব (২৮) ও একই এলাকার মফিজ উদ্দিনের পুত্র আরিফুল ইসলাম (৩৫)। কোচের যাত্রী ফুলবাড়ী উপজেলার দেবাসিশ এর স্ত্রী পাপিয়া।

সড়ক দুর্ঘটনার পর সেখানে ব্যাপক জানযট সৃষ্টি হলে পুলিশের অনুপস্থিতির কারনে প্রায় ঘন্টাব্যাপি ফায়ার সার্ভিস জানযট নিরসনে কাজ করেন।

ফুলবাড়ী ফায়ার সার্ভিস ইনচার্জ উপেন্দ্র নাথ বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে আসি এবং ঘটনাস্থল থেকে গুরুত্বর আহত অবস্থায় কার্ভাটভ্যানের ড্রাইভার , হেলপার ও কোচের যাত্রী একজন মহিলাকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon