1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন

ফুলবাড়ীতে হাফেজী চ্যারিটেবল সোসাইটির আয়োজনে চিকিৎসা সেবার উদ্বোধন

আশরাফুল ইসলাম, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
  • প্রকাশিতঃ রবিবার, ২৭ জুলাই, ২০২৫

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট মাদ্রাসা প্রাঙ্গণে হাফেজী চ্যারিটেবল সোসাইটি অফ বাংলাদেশ এর আয়োজনে ও মুক্তাকী কল্যাণ ফাউন্ডেশন এর সার্বিক সহযোগিতায় ফ্রি মেডিকেল ক্যাম্পাইন ঔষধসহ স্বাস্থ্য সেবা প্রদানের উদ্বোধন করেন প্রধান অতিথি ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসাহাক আলী।

আজ ২৭ জুলাই (রবিবার) সকাল ১১ টায় জুলাই যোদ্ধা ও বীর শহীদদের স্মরণে সকল মাইয়াতের রুহের মাগফেরাত কামনায়, মুক্তাকী কল্যাণ ফাউন্ডেশন এর সভাপতি ডাক্তার সোলেমান মন্ডল এর সভাপতিত্বে মো .আব্দুল্লাহ আল মামুন ও মুক্তাকী কল্যাণ ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক মোঃ নাজিবুর রহমান (নাজিব) এর সঞ্চালনায় ফ্রি মেডিকেল চেকআপ ও ঔষধসহ স্বাস্থ্যসেবা প্রদানে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন হাফেজী চ্যারিটেবল সোসাইটি অফ বাংলাদেশ এর উপদেষ্টা মুফতি রেজওয়ানা রফিকী সাহেব।

বিশেষ মেহমান কানাহার মাদ্রাসার মহাপরিচালক মাওলানা আবু মুসা মোহাম্মদ, মাদিলয়াহাট মাদ্রাসার মাহতামিম মাওলানা সুলতান আহমাদ হামিদী, বেতদিঘী ইউপি প্যানেল চেয়ারম্যান আব্দুল মান্নান, কাজী হাল ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান কাঞ্চন মিয়া, উক্ত মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার অসহায় দারিদ্র তিন শতাধিক নারী পুরুষ চিকিৎসা সেবা নিতে আসেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon