1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন

নেত্রকোণায় কুরআন অবমাননার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

ইকবাল কবির, জেলা (নেত্রকোণা) প্রতিনিধি:
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫

​দুই দফা দাবিতে এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে কুরআন অবমাননার প্রতিবাদে সর্বস্তরের তৌহিদী জনতার উদ্যোগে আজ, ৮ অক্টোবর ২০২৫ (বুধবার) নেত্রকেণা -বারহাট্টায় উপজেলা সদরে-এক বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মাওলানা ছাইদুল হক সাহেবের সভাপতিত্বে এবং মাওলানা আরমান হোসেন বাক্কীর পরিচালনায় যোহরের পর বারহাট্টা বড় মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একে খান দাখিল মাদরাসার সামনে মানববন্ধনে মিলিত হয়।

প্রধান দাবি ও বক্তব্য মানববন্ধনে বক্তারা কুরআনের অবমাননার তীব্র নিন্দা জানান এবং ধর্মদ্রোহীদের দ্রুত গ্রেপ্তারের দাবি তোলেন। তারা হুঁশিয়ারি দেন যে, প্রশাসন ব্যর্থ হলে আইনশৃঙ্খলার অবনতির দায়ভার তাদেরকেই নিতে হবে। বক্তারা কুরআনের পক্ষে প্রতিবাদকারীদের মিথ্যা মামলা, হুমকি ও ধমকি দেওয়ার ঘটনায় প্রশাসনের নীরব ভূমিকার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

এসময় তৌহিদী জনতাকে ১৯ নভেম্বর অবরোধ কর্মসূচিসহ প্রত্যেকটি কর্মসূচি সুশৃঙ্খলভাবে পালন করার আহ্বান জানানো হয়। অংশগ্রহণকারী নেতৃবৃন্দ মানববন্ধনে বক্তব্য রাখেন বারহাট্টা বড় মসজিদের ইমাম ও হেফাজতে ইসলাম বারহাট্টার সহসভাপতি মাওলানা ছাইদুল হক, উপজেলা হেফাজতের সাংগঠনিক সম্পাদক মাওলানা আলী আহমদ, গোপালপুর শাহী মসজিদের ইমাম মাওলানা আব্দুল্লাহ আল-মামুন, বারহাট্টা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, প্রখ্যাত ওয়ায়েজ মাওলানা মুজিবুর রহমান বেলালী প্রমুখ।

এছাড়াও বারহাট্টা উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মাও: জসিমউদ্দীন তালুকদার, বারহাট্টা সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল-মামুন, জাতীয় উলামা মশায়েখ আইম্মা পরিষদ বারহাট্টার সেক্রেটারি মুফতি রেজাউলসহ স্থানীয় বিভিন্ন মসজিদ ও মাদরাসার শিক্ষক, নেতৃবৃন্দ এবং সাধারণ তৌহিদী জনতা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon