1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন

নেত্রকোনায় বিশেষ মাদক বিরোধী অভিযানে ৯ কেজি গাঁজা ও মাইক্রোবাসসহ আটক ২

ইকবাল কবির, জেলা (নেত্রকোণা) প্রতিনিধি:
  • প্রকাশিতঃ রবিবার, ১০ আগস্ট, ২০২৫

নেত্রকোনা: গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোনায় সেনাবাহিনী এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বয়ে গঠিত একটি যৌথ দল অভিযান চালিয়ে ৯ কেজি গাঁজা এবং একটি নোয়াহ্ মাইক্রোবাসসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

জানা যায়, গত ৮ আগস্ট দিবাগত রাত সাড়ে ১১টার দিকে নেত্রকোনা-কেন্দুয়া সড়কের কাইলাটী ইউনিয়নের ফঁচিকা বাজারে একটি চেকপোস্ট বসানো হয়। সেখানে সন্দেহভাজন একটি নোয়াহ্ মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ সময় গাড়িতে থাকা দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃতরা হলেন গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার শ্রীরামকান্দী গ্রামের মোহন মৃধা (৩৬) এবং একই গ্রামের অপু চোকদার (৩২)। নেত্রকোনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হক জানান, বাংলাদেশ সেনাবাহিনী নেত্রকোনা সদর ক্যাম্পের ক্যাপ্টেন আওরঙ্গজেব জয়ের নেতৃত্বে এই অভিযানটি পরিচালিত হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নেত্রকোনা মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon