1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন

সাংবাদিক হত্যা ও নির্যাতনের প্রতিবাদে ফুলবাড়িতে সাংবাদিকদের মানববন্ধন

আশরাফুল ইসলাম, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
  • প্রকাশিতঃ সোমবার, ১১ আগস্ট, ২০২৫

গাজীপুরে চৌরাস্তা মোড়ে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে কুপিয়ে হত্যা এবং সাংবাদিক আনোয়ার হোসেন সৌরভের উপর হামলার প্রতিবাদে দিনাজপুরের ফুলবাড়িতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১১ টায় ফুলবাড়ি উপজেলা পরিষদ চত্বরে ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে উপজেলার সকল সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সারাদেশে সাংবাদিকদের নির্যাতন বেড়ে যাওয়া গভীর উদ্বেগের বিষয়। গাজীপুরে ঘটে যাওয়া এই বর্বরোচিত হামলা জাতির চতুর্থ স্তম্ভের প্রতি আঘাত এবং তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মানববন্ধনে বক্তারা দ্রুত দোষীদের সনাক্ত করে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। দাবী পূরণ না হলে আগামীতে আরও কঠোর আন্দোলনের প্রস্তুতি নেয়ার কথাও ঘোষণা করা হয়।

দিনাজপুর ফুলবাড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি হারুন উর রশীদ, ফুলবাড়ি প্রেসক্লাব সভাপতি সাংবাদিক আবু সাঈদসহ উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা মানববন্ধনে উপস্থিত ছিলেন

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon