1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন

পিআর পদ্ধতির পক্ষে নয় বিএনপি: ফখরুল

নিজস্ব প্রিতিনিধি:
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পিআর বা সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের পক্ষে নয় বিএনপি। থাইল্যান্ডে ৭ দিনের চিকিৎসা শেষে মঙ্গলবার (১৯ আগস্ট) দেশে ফিরে একথা বলেন তিনি।

আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান মির্জা ফখরুল। এসময় সাংবাদিকদের সঙ্গে একথা বলেন তিনি।

বিভিন্ন রাজনৈতিক দল পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি করছে, এবিষয়ে বিএনপির অবস্থান কী- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘আমরা খুব পরিষ্কার করে বলেছি, আমরা পিআর পদ্ধতি কোনোমতেই মেনে নেব না। কারণ পিআর পদ্ধতিতে এই দেশের মানুষ ইউজড টু (অভ্যস্ত) না। এটি তারা বোঝেও না, তারা ঠিকমতো জানেও না।’

বিএনপি মহাসচিব বলেন, ‘আজকে কতদিন চেষ্টা করে ইভিএম বাদ দিতে হয়েছে। আর পিআর পদ্ধতি তো আমরা ইউজড টু না কোনোদিন। এটার প্রশ্নই উঠতে পারে না।’

এসময় বিএনপি মহাসচিব আরও বলেন, ‘রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির জন্য জাতীয় নির্বাচনের কোনো বিকল্প নেই। দেশের মানুষ নির্বাচন চায়, সংকট নিরসনের একমাত্র পথ দ্রুত নির্বাচন। যারা সংস্কার চাচ্ছে না, সেটা তাদের দলের ব্যাপার।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon