1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন

শহীদুল্লাহ্ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মেজবাহ, সম্পাদক হাফিজুল্লাহ্‌

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশিতঃ রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

সাভারের বিরুলিয়ায় তুরাগ নদের তীরে ঢাকা বোট ক্লাবে অনুষ্ঠিত হয়েছে ড. মুহম্মদ শহীদুল্লাহ্ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের শরৎসন্ধ্যা। শনিবার এ আয়োজনে মিলিত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই হলের সাবেক ও নবীন শিক্ষার্থীরা। 

অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সাধারণ সম্পাদক স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হাফিজুল্লাহ খান লিটনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নবনির্বাচিত সভাপতি মেজবাহ উদ্দিন আলী। তিনি ওয়েগা গ্রুপের চেয়ারম্যান। 

অনুষ্ঠানে মেজবাহ উদ্দিন আলীকে সভাপতি ও হাফিজুল্লাহ খান লিটনকে সাধারণ সম্পাদক করে অ্যাসোসিয়েশনের ১১১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। একই সঙ্গে অ্যাসোসিয়েশনের উপদেষ্টা পরিষদের কমিটিও ঘোষণা করা হয়।

প্রাণবন্ত এ অনুষ্ঠানে স্মৃতিচারণ করেন হলের সাবেক শিক্ষার্থী বিসিআইসির চেয়ারম্যান অতিরিক্ত সচিব ফজলুর রহমান, হলের সাবেক ভিপি ওবায়দুর হক ভূঁইয়া, সাবেক এজিএস মাহববুর রহমান, সাবেক প্রধান বন সংরক্ষক ইউনুস আলী, শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মীর্জা আলী রেজা, তরিকুল ইসলাম রনি ও সাঈদ হোসেন। 

রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শিল্পী কনকচাঁপা ও পলাশ। নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon