1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন

হামাসের কাছে জিম্মি থাকা ইসরায়েলি নাগরিকদের মুক্তি না দিলে কোন শান্তি চুক্তি নয়

নিজস্ব প্রতিবেদকঃ
  • প্রকাশিতঃ শুক্রবার, ৩১ মে, ২০২৪

ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী সংগঠন হামাসের হাতে থাকা সকল জিম্মিকে মুক্তি না দিলে গাজায় ইসরায়েলি অভিযান থামবে না। জিম্মিদের মুক্তি হলে গাজা ইস্যুতে শান্তি চুক্তিতে আসার ব্যাপারটি বিবেচনা করবে ইসরায়েল।

শুক্রবার (৩১ মে) দেশটির প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) এক জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন। ওই কর্মকর্তা বলেন, ‘সবার আগে জিম্মিদের মুক্তি দিতে হবে। যদি তা না হয়- গাজায় অভিযান থামবে না কোনো চুক্তিও হবে না।’

এর আগে, বৃহস্পতিবার হামাসের হাইকমান্ড একটি বিবৃতিতে জানায়, গাজায় যুদ্ধবিরতি সংক্রান্ত আর কোনো আলোচনায় অংশ নিতে চাই না। তবে ইসরায়েল গাজায় সামরিক অভিযান বন্ধ করলে সব জিম্মিকে ছেড়ে দেওয়ার পাশাপাশি স্থায়ী শান্তি চুক্তির জন্য হামাস ‘সম্পূর্ণ প্রস্তুত’। হামসের এই বিবৃতির পরেই ইসরায়েলের ওই কর্মকর্তা তাদের অবস্থান স্পষ্ট করেন।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর ইসরায়েলে ঢুকে অন্তত ১ হাজার ২০০ জনকে হত্যার পাশাপাশি ২৪২ জনকে জিম্মি করে গাজায় নিয়ে আসে হামাস যোদ্ধারা। অতর্কিত সেই হামলার জবাবে সেই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েল। দখলদারদের এই হামলায় এ পর্যন্ত ৩৬ হাজারেরও বেশি ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এ ছাড়া ইতোমধ্যে ১০৮ জন জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon