1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন

তলিয়ে গেছে পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলা

মোঃ সায়েম খান
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫

টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পানির তোড়ে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় চর মোন্তাজ ভয়াবহ জলাবদ্ধতা দেখা দিয়েছে। উপজেলাটির বিভিন্ন ইউনিয়নের নিম্নাঞ্চল সম্পূর্ণভাবে পানিতে তলিয়ে গেছে। স্থানীয় বাসিন্দারা জানান, গত কয়েক দিনের টানা বৃষ্টিতে নদ-নদীর পানি বিপদসীমার অনেক উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, ফলে বসতবাড়ি, ফসলি জমি এবং কাঁচা-পাকা সড়ক পানিতে ডুবে গেছে।

উপজেলার বিভিন্ন গ্রামে শতাধিক ঘরবাড়ি এখন পানির নিচে। ছবিতে দেখা যাচ্ছে, একটি বাড়ি সম্পূর্ণভাবে বন্যার পানিতে ঘেরা, এবং চারপাশের গাছপালা প্রবল স্রোতের আঘাতে বিধ্বস্ত হয়েছে।

ক্ষতিগ্রস্ত এলাকার লোকজন খাদ্য, বিশুদ্ধ পানি ও নিরাপদ আশ্রয়ের সংকটে ভুগছেন। অনেকেই নিজ বাড়ি ছেড়ে উঁচু জায়গায় আশ্রয় নিয়েছেন।

স্থানীয়দের বক্তব্য:
স্থানীয় এক বাসিন্দা জানান, “প্রতি বছর একটু পানি হয়, কিন্তু এবার যেভাবে পানি উঠেছে, তাতে ঘরে থাকার কোনো উপায় নেই। গবাদিপশু নিয়েও চিন্তায় পরেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon