1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন

ভোলার রাজাপুরে ক্ষমতার অপব্যবহার করে ফসলি জমি কেটে রাস্তা নির্মাণের অভিযো

মোহাম্মদ আলী, জেলা (ভোলা) প্রতিনিধি:
  • প্রকাশিতঃ বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে ফসলি জমি দখল করে রাতের অন্ধকারে বাড়ির রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় দুলাল ও তার সহযোগীদের বিরুদ্ধে। ভুক্তভোগীদের দাবি, জমির মালিকের অনুমতি এবং আইনগত কোনো কাগজপত্র ছাড়াই এ কাজ চালানো হয়েছে।

স্থানীয় এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরে সাবেক ইউপি সদস্য সালামের সঙ্গে দুলালের জমি সংক্রান্ত বিরোধ চলমান রয়েছে। একাধিক মামলা আদালতে বিচারাধীন থাকলেও সম্প্রতি হঠাৎ করে সালামের ফসলি জমি থেকে মাটি কেটে রাস্তা নির্মাণ শুরু করে দুলাল গং।

সালাম বলেন, “আমার বিরুদ্ধে তারা একের পর এক মিথ্যা মামলা দিয়েও আদালতে টিকতে পারেনি। শেষ পর্যন্ত রাতের অন্ধকারে জোর করে জমি কেটে রাস্তা তৈরি করে নিজের ক্ষমতা দেখাতে চাইছে।”

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য হারুন চৌকিদার জানান, তিনি খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুলালকে কাজ বন্ধ করতে অনুরোধ করেন। কিন্তু দুলাল তা না মেনে কাজ চালিয়ে যান।

অন্যদিকে অভিযুক্ত দুলালের স্ত্রী দাবি করেন, “এই জমি আমাদের পরিবারের। বহু আগে থেকেই এ পথ ব্যবহার করে আসছি। রাস্তা নিচু হয়ে যাওয়ায় নতুন করে মাটি দিয়ে ভরাট করছি। সালাম মেম্বার আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন।”

ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এলাকাবাসী প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon