1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন

লোহাগাড়ার কলাউজানে আগুনে পুড়ল বসতগৃহ

সাহাব উদ্দিন, লোহাগাড়া (চট্রগ্রাম) প্রতিনিধি:
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

লোহাগাড়া উপজেলার কলাউজান ইউনিয়নের পশ্চিম কলাউজান নাথ পাড়ায় আগুনে পুড়ল বসতগৃহ। ঘটনাটি ঘটে ২৮ জুলাই সোমবার সন্ধ্যা সাত টার সময়। ঐ এলাকার কবির আহমদের পুত্র আব্দুল আলম জানান, সাবেক ইউ পি মেম্বার বিমল নাথের বাড়ীতে সন্ধ্যার সময় নিত্যদিনের মত হিন্দু রীতি অনুযায়ী আসন গৃহে মোমবাতি জ্বালায় পরিবারের লোকজন।

মোমবাতি জ্বালিয়ে গৃহ হতে বের হয়ে অন্য কাজে ব্যস্ত হয়ে যায় পরিবারের সদস্যারা। এদিকে জ্বালানো মোমবাতি হতে আগুনের সুত্রপাত হয়। মুহুর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরে বাড়ীতে। বাড়ীর লোকজন বাড়ীতে আগুনের ফুলকি দেখে চিৎকার করলে প্রতিবেশী ও স্থানীয় লোকজন এসে বহু প্রচেষ্টার মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে আনে।

তাই ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে আসা নিস্প্রয়োজন মনে করায় পথিমধ্যে হতে ফেরত চলে যায়। আগুন নিয়ন্ত্রণে এলেও আগুনে পুড়ে পুরো বসতগৃহ পুড়ে ছাই হয়ে যায়। পুড়িয়ে যাওয়া বসত গৃহের লোকজনের ভাষ্যমতে এই অগ্নিকান্ডে তাদের প্রায় দশ লক্ষ টাকার মত ক্ষতিগ্রস্ত হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon