কেন্দুয়া উপজেলার বাট্টা গ্রামের বাসিন্দা ফরিদ আহমেদের মোবাইলটি প্রায় দুই মাস আগে চুরি হয়ে যায়। এরপর তিনি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পুলিশ তথ্য-প্রযুক্তি ব্যবহার করে ফোনটির অবস্থান শনাক্ত করে এবং সুদূর নরসিংদী থেকে তা উদ্ধার করে।
কেন্দুয়া থানা ওসি মিজানুর রহমানের নির্দেশে এবং এসআই আনোয়ার হোসেনের নেতৃত্বে পরিচালিত এক বিশেষ অভিযানে ফোনটি উদ্ধার করা হয়। কেন্দুয়া উপজেলার বাট্টা গ্রামের বাসিন্দা ফরিদ আহমেদের মোবাইলটি প্রায় দুই মাস আগে চুরি হয়ে যায়। এরপর তিনি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পুলিশ তথ্য-প্রযুক্তি ব্যবহার করে ফোনটির অবস্থান শনাক্ত করে এবং সুদূর নরসিংদী থেকে তা উদ্ধার করে।
ফোনটি হাতে পেয়ে ফরিদ আহমেদ কেন্দুয়া থানা পুলিশের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
পুলিশের এমন দ্রুত ও কার্যকর পদক্ষেপে এলাকার সাধারণ মানুষও তাদের প্রতি সন্তোষ প্রকাশ করেছেন।
এই ঘটনা প্রমাণ করে, কেন্দুয়া থানা পুলিশ জনগণের পাশে থেকে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর।