1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন

নেত্রকোণার আইনশৃঙ্খলা কমিটির সভায় বিএনপি নেতা ড. রফিকুল ইসলাম হিলালী

ইকবাল কবির, জেলা (নেত্রকোণা) প্রতিনিধি:
  • প্রকাশিতঃ সোমবার, ১১ আগস্ট, ২০২৫

নেত্রকোণা জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আজ (১০ আগস্ট) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক বনানী বিশ্বাস মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা এবং মাদকবিরোধী কার্যক্রম নিয়ে আলোচনা হয়।

সভায় পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, পিপিএম-সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আলোচনায় অংশ নেন জেলা বিএনপির পক্ষ থেকে সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালী। তিনি জেলার শান্তি ও নিরাপত্তা রক্ষায় এ ধরনের সভার গুরুত্ব তুলে ধরে বলেন, “রাজনৈতিক বিভেদ ভুলে সবার সম্মিলিত প্রচেষ্টা একটি শান্ত ও নিরাপদ নেত্রকোণা নিশ্চিত করতে পারে।”সভায় উপস্থিত সকলে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার অঙ্গীকার করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon