1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন

রাজধানীতে আ’লীগের আরও ৬ নেতাকর্মী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিতঃ শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫

রাজধানীর বিভিন্ন এলাকায় গত একদিনে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের আরও ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ শুক্রবার (১৫ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

তারা হলেন— গোপালগঞ্জের কাশিয়ানী থানার ২ নম্বর পারুলিয়া ইউনিয়নের বঙ্গবন্ধু আওয়ামী সাংস্কৃতিক জোটের সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল ইসলাম শাওন (৪৮), রাজধানীর হাতিরঝিল থানার ৩৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সাধারণ সম্পাদক শেখ কবির উদ্দিন (৬৩), বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা যুবলীগের ভাইস চেয়ারম্যান ও মোরেলগঞ্জ থানা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. রাসেল হাওলাদার (৪৩)।

এছাড়া তেজগাঁও থানা ২৫ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল হোসেন ওরফে বুলবুল (২১), নিষিদ্ধ বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের উপ-ধর্ম সম্পাদক মনিরুজ্জামান ওরফে বাবু (৩৮) ও সাতক্ষীরার আশাশুনি থানা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. শাহনেওয়াজ (৪৭)।ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon