1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন

উপসাগরীয় মিত্রদের আশ্বস্ত করতে সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও

আন্তর্জাতিক ডেস্ক:
  • প্রকাশিতঃ বুধবার, ২৪ জুন, ২০২৬

ইরানের সাথে সাম্প্রতিক চুক্তি নিয়ে উপসাগরীয় মিত্রদের আশ্বস্ত করতে সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও বাহরাইন সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিও। বুধবার (২৪ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

বিশ্লেষকদের মতে, ইরানের সাথে সংঘাতের সময় এই তিনটি দেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল, যার ফলে তাদের মধ্যে এখনো বড় ধরনের নিরাপত্তা উদ্বেগ রয়েছে। এমনকি সংকটের সময়ে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে সে সময় অনেকেই প্রশ্ন তুলেছিলেন। রুবিওর এই সফরের মূল উদ্দেশ্য হলো সেই উদ্বেগ দূর করা এবং উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তায় ওয়াশিংটনের প্রতিশ্রুতি যে এখনো অটুট রয়েছে, তা পুনর্ব্যক্ত করা।

সফরকালে বাহরাইনে ‘গালফ কোপারেশন কাউন্সিল’ (জিসিসি)-এর প্রতিনিধিদের সাথেও একটি বৈঠক করবেন রুবিও। সেখানে তিনি ইরানের সাথে হওয়া চুক্তির ইতিবাচক দিকগুলো তুলে ধরে দেশগুলোকে আশ্বস্ত করার চেষ্টা করবেন।

তবে ওয়াশিংটনের কিছু সূত্র জানিয়েছে, রুবিও ব্যক্তিগতভাবে এই চুক্তিটিকে খুব একটা ইতিবাচকভাবে দেখছেন না। অবশ্য মার্কিন পররাষ্ট্র দপ্তর এই দাবি নাকচ করে দিয়ে জানিয়েছে, এই চুক্তির বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং পররাষ্ট্রমন্ত্রী রুবিওর মধ্যে কোনো দ্বিমত নেই।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon