বেনাপোলে বাংলাদেশ স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ০৫ ও ৭নং ওয়ার্ড পৌর স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬/০৮/২৫) স্থানীয় বেনাপোল পৌর বিয়ে বাড়ি এ কর্মীসভা অনুষ্ঠিত হয়। সভায় স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত থেকে সাংগঠনিক কর্মকাণ্ড জোরদার, আসন্ন রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন ও তৃণমূলকে আরও সক্রিয় করার আহ্বান জানান।
কর্মীসভায় বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকারের আন্দোলনে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে। সংগঠনকে শক্তিশালী করতে প্রত্যেককে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা। সভায় আগামী দিনের কর্মপরিকল্পনা ঘোষণা করা হয় এবং উপস্থিত নেতৃবৃন্দ মাঠ পর্যায়ের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।
সভায় সভাপতিত্ব করেন পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ এবং সঞ্চালনা করেন সদস্য সচিব ওমর ফারুক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নাজমুস সাকিব ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— আল মামুন শাওন, সদস্য, যশোর জেলা স্বেচ্ছাসেবক দল।
আরও উপস্থিত ছিলেন- নাজিম উদ্দিন, সভাপতি, বেনাপোল পৌর বিএনপি, শাহাবুদ্দিন, সহ-সভাপতি, বেনাপোল পৌর বিএনপি আতিকুজ্জামান সনি, সহ-সভাপতি, বেনাপোল পৌর বিএনপি, আব্দুল আহাদ, সাংগঠনিক সম্পাদক, বেনাপোল পৌর বিএনপি, মোঃ সিরাজুল ইসলাম, সভাপতি, ৭ নং ওয়ার্ড বিএনপি, মাকসুদুর রহমান রিন্টু সভাপতি ৫ নং ওয়ার্ড বিএনপি, মুসা করিম, সাধারণ সম্পাদক, ৫ নং ওয়ার্ড বিএনপি, রাহানুজ্জামান দিপু, সদস্য সচিব, বেনাপোল পৌর যুবদল, মোঃ মফিজুর রহমান পিন্টু, সদস্য, বেনাপোল পৌর যুবদল, মোঃ সাইফুল ইসলাম আসাদ, সদস্য, বেনাপোল পৌর যুবদল আহ্বায়ক কমিটি।
এছাড়া বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়কসহ সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা তাদের বক্তব্যে বলেন, “এই কর্মীসভা আগামী দিনের গণতন্ত্র ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করবে।