1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন

নেত্রকোণা জেলার কেন্দুয়ায় খাল খনন নিয়ে দু’পক্ষের সংঘর্ষ

ইকবাল কবির, জেলা (নেত্রকোণা) প্রতিনিধি:
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

নেত্রকোণা জেলার কেন্দুয়ায় খাল খনন নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, ইউএনও ও সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত
নেত্রকোণা, কেন্দুয়া: নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার- গড়াডোবা ও গন্ডা ইউনিয়নের মধ্যবর্তী এলাকায় ব্যক্তিমালিকানাধীন জমির উপর দিয়ে জোরপূর্বক খাল খননের চেষ্টাকে কেন্দ্র করে দুটি পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা ও সংঘর্ষের সৃষ্টি হয়।

এ ঘটনায় এলাকায় চরম বিশৃঙ্খলা দেখা দেয় এবং পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যায়। জানা যায়, গড়াডোবা ও গন্ডা ইউনিয়নের অধিবাসী দুটি পক্ষ দীর্ঘদিন ধরে একটি ব্যক্তিমালিকানাধীন জমির মালিকানা নিয়ে বিরোধে জড়িয়ে আছে।

সম্প্রতি একটি পক্ষ ওই জমির উপর দিয়ে জোর করে খাল খননের চেষ্টা করলে অন্য পক্ষ বাধা দেয়। এর জের ধরেই দুই পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা এবং পরে মারমুখী সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের খবর ছড়িয়ে পড়লে উভয় ইউনিয়নের বহু লোক লাঠিসোঁটা নিয়ে ঘটনাস্থলে জড়ো হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

খবর পেয়ে তাৎক্ষণিকভাবে কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমদাদুল হক তালুকদার এবং স্থানীয় সেনাবাহিনীর একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তাঁদের সম্মিলিত হস্তক্ষেপে দুই পক্ষকে শান্ত করা সম্ভব হয় এবং সংঘর্ষ নিয়ন্ত্রণে আসে। বিশেষ সুত্রে ইউএনও ইমদাদুল হক তালুকদার , ” খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় এবং উভয় পক্ষকে শান্ত করেন। ব্যক্তি মালিকানাধীন জমির উপর জোরপূর্বক কোনো কাজ করা আইনত দণ্ডনীয় অপরাধ। বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধান করা হবে।

স্থানীয় প্রশাসনের অনুরোধে তাঁরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ★সেনাবাহিনী -সহায়তা করেছেন। যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে এলাকায় অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং কোনো পক্ষকেই নতুন করে উত্তেজনা সৃষ্টি না করার জন্য সতর্ক করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon