1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন

টুঙ্গিপাড়ায় ৪জন সহ মুকসুদপুরে করোনা আক্রান্ত ১৩ পুলিশ সদস্য সম্পূর্ণ সুস্থ

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিতঃ শনিবার, ২ মে, ২০২০

অংকন তালুকদার, গোপালগঞ্জ জেলা প্রতিনিধিঃ গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় করোনা আক্রান্ত মুকসুদপুর থানার আইসোলেশনে থাকা ১৩ পুলিশ সদস্য সুস্থ হয়ে বাসায় ফিরেছেন।

গোপালগঞ্জে মুকসুদপুর উপজেলায় এ পর্যন্ত ১৮ পুলিশ সদস্য করোনা রোগী শনাক্ত হয়। এর মধ্যে আইসোলেশনে থাকা ১৬ জনের মধ্যে ১৩ জন সুস্থ হয়েছে এবং বাকী ৩ জন সুস্থ হওয়ার পথে। এছাড়াও বাকী ২ পুলিশ সদস্য ঢাকা চিকিৎসা নিচ্ছেন।

শুক্রবার (১ মে) উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সের কর্মকর্তা ডা. মাহামুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

এছাড়াও,গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় করোনা আক্রান্ত আরও দুইজন ব্যক্তি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এরা দুজন টুঙ্গিপাড়া ১০০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। এ নিয়ে এ উপজেলায় মোট ৪ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরলেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জসিম উদ্দিন জানান, গত ৯ এপ্রিল প্রথম টুঙ্গিপাড়ায় এক দম্পত্তির শরীরের করোনাভাইরাস ধরা পরে। সেই থেকে এ পর্যন্ত স্বাস্থ্যকর্মীসহ মোট ৯ জন করোনায় আক্রান্ত হন। এর মধ্যে জেলায় প্রথম করোনা রোগী টুঙ্গিপাড়া উপজেলার এক দম্পতি ও আজকে ২ জনসহ মোট ৪ জন সুস্থ হন।

তিনি আরো বলেন, দম্পতিকে আইসোলেশন ওয়ার্ড থেকে ছেড়ে দিয়ে ইতোমধ্যে বাড়িতে পাঠানো হয়েছে। এবং অন্য দুজন পুরুষকে আজ শুক্রবার সকালে হাসপাতালে অ্যাম্বুলেন্স যোগে বাড়িতে পাঠানো হয়।

তাদেরকে স্বাস্থ্য বিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। করোনা আক্রান্ত বাকী ৫ জনকে আইসোলেশন ওয়ার্ডে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon