1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন

কচুয়ায় গরীব ও অসহায় কৃষকদের পাকা ধান কেটে দিলেন ইউনিয়ন যুবলীগ যুবলীগ

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিতঃ বুধবার, ৬ মে, ২০২০

মোঃ জুয়েল রানা,চাঁদপুর জেলা প্রতিনিধিঃ প্রাণঘাতী করোনা ভাইরাস  (কোভিড ১৯) এর প্রাদুর্ভাবে উদ্ভূত পরিস্থিতিতে সারাদেশেই পাকা বোরো ধান কাটা শ্রমিকের সংকট দেখা দিয়েছে।

এ অবস্থায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং চাঁদপুর -১ কচুয়া আসনের সংসদ সদস্য, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি ও বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদের নির্দেশে চাঁদপুরের কচুয়ায় গরীব ও অসহায় কৃষকের পাকা বোরো ধান কেটে বাড়ি পৌছে দিচ্ছেন ৪নং পালাখাল মডেল ইউনিয়ন যুবলীগের নেতাকর্মীরা।

৫ মে মঙ্গলবার ৪নং পালাখাল মডেল ইউনিয়ন যুবলীগের আহবায়ক ও ইউপি সদস্য পদপ্রার্থী  মাসুদুর রহমান ও যুগ্ন আহবায়ক আশিকুর রহমানের নেতৃত্বে প্রায় ৫০ জন নেতা কর্মী স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে সকাল থেকে শুরু করে দুপুর পর্যন্ত ওই ইউনিয়নের ভূঁইয়ারা গ্রামের কৃষক বিল্লাল হোসেন ও শাহিনুর বেগমের মোট ৪৮ শতাংশ জমির পাকা ধান কেটে কাধে করে বাড়িতে নিয়ে পৌছে দেন।

এসময় ধানকাটা অনুষ্ঠানে  উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মো: শাহজালাল প্রধান জালাল, যুগ্ন সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী ডা: মাসুদুর রহমান,ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহবায়ক শাহনেওয়াজ,সদস্য ইকবাল হোসেন, ইদ্রিস,দেলোয়ারসহ অন্যান্য নেতা কর্মীরা অংশ গ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon