1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন

পুনরায় কোটালীপাড়া ও টুঙ্গিপাড়ায় উন্নয়নের দায়িত্ব পেলেন ধর্ম প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিতঃ শুক্রবার, ৮ মে, ২০২০

অংকন তালুকদার, বিশেষ প্রতিনিধিঃ রাষ্ট্রীয় দায়িত্ব পালনে ব্যস্ততার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী এলাকার (টুঙ্গীপাড়া-কোটালীপাড়া) উন্নয়নে আবারো প্রতিনিধির দায়িত্ব পেলেন ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আব্দুল্লাহ।

দীর্ঘদিন ধরে অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আব্দুল্লাহ প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নির্বাচনী এলাকায় তাঁর প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

বৃহস্পতিবার(৭ই মে) এ বিষয়ে প্রধানমন্ত্রী স্বাক্ষরিত একটি চিঠি ধর্ম প্রতিমন্ত্রীর কাছে হস্তান্তর করা হয়।

চিঠিতে বলা হয়, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় দায়িত্ব পালনে ব্যস্ততার জন্য জাতীয় সংসদ সদস্য হিসেবে নির্বাচনী এলাকা-২১৭ গোপালগঞ্জ-৩ (টুঙ্গীপাড়া-কোটালীপাড়া)-এর উন্নায়ন কার্যক্রমে প্রধানমন্ত্রীর পক্ষে দায়িত্ব পালনের জন্য এডভোকেট শেখ মোহাম্মদ আব্দুল্লাহকে প্রতিনিধি মনোনয়ন করা হলো।’

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon