মোঃ রাজা মিয়া, সুন্দরগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ বাংলাদেশে যে মহামারী করোনা ভাইরাসের আবির্ভাব ঘটেছে এতে দিনমজুরি খেটে খাওয়া মানুষের অভাব অনটনের সময় সরকারি তরফ থেকে যে বাজেট এসেছে গতকাল গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার পৌরসভার অধীনে পৌর মেয়রসহ 8 নং ওয়ার্ডের কমিশনার হাবিবুর রহমান হাবিব আড়াইশো পরিবারের মধ্যে সেই ত্রাণ বিতরণ করেছেন।
এই ত্রাণ সামগ্রীর মধ্যে ১০ কেজি করে চাল, আলু ও বিভিন্ন সামগ্রী বিতরণ করেন সাধারণ খেটে খাওয়া মানুষদের মাঝে। সাধারণ মানুষ সরকারি তরফ থেকে আশা ত্রান সামগ্রী পেয়ে খুশি। সুন্দরগঞ্জ উপজেলাবাসী মাননীয় প্রধানমন্ত্রী কে ধন্যবাদ জানিয়েছেন।
সেই সাথে পৌরসভার কমিশনার ও মেয়র মহোদয় আব্দুল্লাহ আল মামুন কে এই ত্রান সামগ্রী সাধারল মানুষের মাঝে পৌছে দেওয়ার জন্য এলাকাবাসী মেয়র মহোদয় কে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়েছেন।
স্বাধীন বার্তা প্রতিনিধি মেয়র মহোদ্বয়ের কাছে জানতে চাইলে তিনি বলেন, যে সরকারের তরফ থেকে আশা ত্রান সামগ্রী আমি নিজে বাড়ি বাড়ি গিয়ে বিতরণ করে যাচ্ছি। যাতে করে কোন দুর্নীতি না হয় এজন্য আমি নিজে সময় দিয়ে জনসাধারণের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে এই ত্রান সামগ্রী বিতরন করছি।
এই ত্রান সামগ্রী ততদিন পর্যন্ত চলবে যতদিন পর্যন্ত দেশের সার্ভিক পরিস্থিতি নিয়ন্ত্রনে না আসবে এবং এই অঞ্চলের জনসাধারণের যে কোন প্রয়োজনে যে কোন সময় আমাকে ডাকলে অবশ্যই আমি তাদের ডাকে সারা দেব। এবং এলাকা বাসীর প্রতি আমার অনুরোধ থাকলো ও আমি তাদের বলে দিয়েছি তারা যেন তাদের বিপদে আপদে আমাকে সরাসরি ফোন করে তাদের সমস্যা আমাকে জানাতে একটুও দেরি না করে।