1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন

সাবেক মেয়র আইভীকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশিতঃ বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে পোশাকশ্রমিক মিনারুল হত্যা মামলাসহ ৫টি মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর জামিন হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।

বুধবার (১২ নভেম্বর) চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ প্রদান করেন। এর আগে গত ৯ নভেম্বর আইভীর জামিন আবেদনের শুনানি শেষে বিচারপতি এ এস এম আবদুল মোবিন ও বিচারপতি মো. সগীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ জামিন প্রশ্নে জারি করা রুল অ্যাবসলিউট (যথাযথ) ঘোষণা করে রায় দেন।পরে হাইকোর্টের এ আদেশ স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

আজ আদালতে রাষ্ট্রপক্ষের পক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক। আইভীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সারা হোসেন।

উল্লেখ্য, গত ৯ মে নারায়ণগঞ্জ শহরের দেওভোগের নিজ বাসা থেকে গ্রেফতার হন আইভী। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের ঘটনায় দায়ের হওয়া তিনটি হত্যা ও দুটি হত্যাচেষ্টা মামলাসহ পৃথক মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon