1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন

মানবতাবিরোধী অপরাধের বিচার স্বাভাবিক গতিতে চলবে: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিতঃ বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬

নতুন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, জুলাই গণহত্যার সঙ্গে জড়িত মানবতাবিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া স্বাভাবিক গতিতে এগিয়ে যাবে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে আইন মন্ত্রণালয়ে দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।মন্ত্রী বলেন, জুলাই গণঅভ্যুত্থানে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যেসব যোদ্ধা জীবন উৎসর্গ করেছেন, তাদের মর্যাদা ও সম্মান সংরক্ষণ করা হবে। এই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুসারে দেশের গণতন্ত্রকে আরও শক্তিশালী ও সুনিশ্চিত ভিত্তির ওপর দাঁড় করানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করা হবে।

দায়িত্ব গ্রহণের অনুভূতি প্রকাশ করে তিনি বলেন, নতুন দায়িত্ব পাওয়াটা খুবই আনন্দের, তবে এর সঙ্গে বিরাট দায়িত্ববোধও কাজ করছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী উল্লেখ করেন, জনগণ যেভাবে এই মন্ত্রণালয়কে দেখতে চায়, আমরাও ঠিক সেভাবেই গড়ে তুলতে চাই।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon