1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন

নেতানিয়াহুকে ক্ষমা করার অনুরোধ জানিয়ে ট্রাম্পের চিঠি

আন্তর্জাতিক ডেস্ক:
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জন্য ক্ষমা চেয়ে দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজগকে চিঠি লিখেছেন। বুধবার (১২ নভেম্বর) হারজগের কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে নেতানিয়াহুর বিচার চলমান। গাজায় চলমান সামরিক অভিযানের কারণে একাধিকবার শুনানি স্থগিত হয়েছে। এর মধ্যেই তার ঘনিষ্ঠ মিত্র ট্রাম্প বারবার তার পক্ষে ক্ষমা প্রার্থনা করছেন।

এবার সরাসরি ইসরাইলি প্রেসিডেন্টকে চিঠি দিয়ে ট্রাম্প লিখেছেন, ‘ইসরাইলের বিচার ব্যবস্থার স্বাধীনতার প্রতি আমি শ্রদ্ধাশীল। কিন্তু আমি মনে করি, নেতানিয়াহুর বিরুদ্ধে মামলা রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত এবং অন্যায়। তিনি দীর্ঘদিন ধরে—বিশেষ করে ইরানের মতো শক্তিশালী শত্রুর বিরুদ্ধে—আমার বিশ্বস্ত সহযোগী হিসেবে কাজ করেছেন।

’জবাবে হারজগের কার্যালয় জানিয়েছে, ক্ষমা চাইতে হলে আনুষ্ঠানিক আবেদন ও নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করতে হবে। চিঠির জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন নেতানিয়াহু।

সামাজিক মাধ্যম এক্স-এ তিনি লিখেছেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প, আপনার অসাধারণ সমর্থনের জন্য ধন্যবাদ। আপনি যথারীতি সত্য কথাই বলেছেন।’

উল্লেখ্য যে, ২০১৯ সালে নেতানিয়াহুর বিরুদ্ধে তিনটি দুর্নীতির মামলা দায়ের হয়। এর মধ্যে একটিতে অভিযোগ, তিনি ব্যবসায়ীদের কাছ থেকে প্রায় ৭ লাখ শেকেল (প্রায় ২ লাখ ডলার) মূল্যের উপহার গ্রহণ করেছেন। তিনি সব অভিযোগ অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon