1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন

লোহাগাড়া–সাতকানিয়ার হাটবাজারে শীতকালীন সবজির সমারোহ

সাহাব উদ্দিন, লোহাগাড়া (চট্রগ্রাম) প্রতিনিধি:
  • প্রকাশিতঃ শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

শীতের আগমনী হাওয়ায় প্রাণ ফিরে পেয়েছে লোহাগাড়া ও সাতকানিয়ার হাটবাজারগুলো। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই বাজারে উঠতে শুরু করেছে টাটকা শীতকালীন সবজি। কৃষকদের হাতে ভরে আসছে ফুলকপি, বাঁধাকপি, গাজর, মুলা, শিম, লাউ, পালংসহ নানান রঙের সবজিতে সাজানো ঝুড়ি।

বাজারে ঢুকতেই চোখে পড়ে সবজির সজীব রং আর ব্যস্ত মানুষের আনাগোনা। সবজি ঘিরে ক্রেতাদের ভিড়ও থাকে বেশ জমজমাট। এবার ফলন ভালো হওয়ায় কৃষকদের মুখে হাসির ঝিলিক—সঠিক দাম মিলবে এই আশায় তারা আরও উৎসাহের সঙ্গে সবজি বাজারজাত করছেন। অন্যদিকে ক্রেতারাও খুশি, কারণ টাটকা সবজি মিলছে তুলনামূলক সাশ্রয়ী দামে।

শিম, ফুলকপি ও গাজরের চাহিদা হাটে সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। সকাল থেকেই এসব সবজির সামনে লম্বা লাইন পড়ে। শীতের এই সময়টায় বাজারজুড়ে তৈরি হয়েছে এক উৎসবমুখর পরিবেশ। যেন প্রকৃতির রঙে রঙিন হয়ে ওঠেছে স্থানীয় কৃষি–বাজার।

মৌসুমি সবজির এই সমারোহ শুধু বাজারে প্রাণই ফেরায় না, স্থানীয় অর্থনীতিতেও যোগ করে নতুন গতি এক সজীব শীতের অনন্দঘন বার্তা নিয়ে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon