জাহিদুল ইসলাম ,সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ নাটোরের সিংড়ায় প্রানঘাতী করোনা ভাইরাসের কারনে থেমে গেল ২০ গ্রামের প্রাণের উৎসব বিয়াশ মেলা। প্রতি বছর বৈশাখের শেষ মঙ্গলবারে ২ দিন ব্যাপী সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের বিয়াশ বাজার ও বিয়াশ উচ্চ বিদ্যালয় মাঠ চত্বরে প্রায় ৩০ বছর পুর্ব থেকে এ মেলা অনুষ্টিত হয়ে আসছে।
সেই মোতাবেক এবছরের মেলা অনুষ্ঠিত হওয়ার কথা আগামী ১১ মে রোজ সোমবার বিকাল থেকে পরের দিন ১২ মে মঙ্গলবার দিনব্যাপী। নতুন ইরি-বোরো ধান পাওয়া পর এই সময়ে অনুষ্ঠিত বিয়াশ মেলাকে কেন্দ্র করে এ অঞ্চলের ঘরে ঘরে শুরু হয় আনন্দ উৎসব। প্রতিটি বাড়িতেই আগমন ঘটে জামাই-ঝি আর দুর-দুরান্তের আত্বীয়-স্বজন। জামাইকে দেওয়া হয় পরবি নামক অর্থ উপঢোকন।
সেই পরবি দিয়ে জামাইরা মেলা থেকে রঙিন হাড়িতে মিষ্টি আর দেশী প্রজাতির বড় মাছ কিনে ফিরেন শ^শুর বাড়ি। মুলত এসব মেলা সংস্কুতি গ্রামীন সাধারন মানুষের হৃদয় স্পন্দনে এক অন্যরকম আনন্দ ঘন অনুভুতি জাগ্রত করে। কিন্তু চলমান মহামারী করোনার কারনে থেমে গেল এ অঞ্চলের সাধারন মানুষের হৃদয়ে এক বছরে জমে থাকা সেই বার্ষিক প্রানের উৎসব বিয়াশ মেলা।