1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন

জয়পুরহাটে কর্মহীন ব্যাক্তিদের মাঝে খাদ্যসামগ্রী বিতরন করলেন  সেনাবাহিনী

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১২ মে, ২০২০

মোঃ আবু বকর সিদ্দিক, জযপুরহাট প্রতিনিধিঃ করোনাভাইরাসের প্রভাবে জয়পুরহাটে কর্মহীন হয়ে পড়া  মানুষদের পাশে দাঁড়িয়েছেন  সেনাবাহিনী । আজ মংগলবার সকালে সদর উপজেলার কুঠিবাড়ী ব্রীজের ক্ষুদে দোকানদার , বুট পলিশ ওয়ালা কর্মহীন দিন মজুরদেও মাঝে  খাদ্যসামগ্রী বিতরণ করেছেন।

কর্মহীন, অসহায় গরীব মানুষের মাঝে এ সব খাদ্য সামগ্রী (চাল, ডাল, আলু, তেল,পেয়াজ ,সাবান) বিতরণ করা হয়।

সেনাবাহিনীর মেজর আজাদ বলেন, ‘করোনা প্রতিরোধে মানুষকে ঘরের মধ্যে কাটাতে হচ্ছে। কর্মহীন হয়ে পড়েছে খেটে-খাওয়া দিনমজুর মানুষগুলো। তাই সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা মানুষদেরকে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে চেষ্টা করে যাচ্ছি।  এদও মাঝে খাদ্যসামগ্রী প্রদান করেছি।’এসময় উপস্থিত ছিলেন বগুড়া থেকে আসা সেনাবাহিনীর সদস্যরা ও স্থানীয় জন প্রতিনিধি ও সাংবাদিকরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon