1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন

মাদারগঞ্জে জামায়াত নেতা রেজাউল করিম হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

আব্দুর র‌হিম, মাদারগঞ্জ (জামালপুর) প্রতি‌নি‌ধি:
  • প্রকাশিতঃ শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় শেরপুর-৩ আসনের ঝিনাইগাতীতে বিএনপির সন্ত্রাসী হামলায় জামায়াতে ইসলামীর শ্রীবরদী উপজেলা সেক্রেটারি শহীদ রেজাউল করিম নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে উপজেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি বের করা হয়। এতে জামায়াতে ইসলামীর নেতাকর্মী, এনসিপির নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। মিছিলটি উপজেলা সদরের কেন্দ্রীয় মোড়ে এসে শেষ হলে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ হয়।

সমাবেশে বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা নুরুল আমিন, উপজেলা জামায়াতের সেক্রেটারি ফরহাদ হোসেন, পৌর জামায়াতের আমির আতিকুর রহমান সেলিম এবং এনসিপির উপজেলা সেক্রেটারি লেমন হোসেন। বক্তারা বলেন, ঝিনাইগাতীতে বিএনপির সন্ত্রাসী হামলায় জামায়াত নেতা শহীদ রেজাউল করিমের হত্যাকাণ্ড নৃশংস, ন্যাক্কারজনক এবং মানবাধিকারের চরম লঙ্ঘন। তারা অবিলম্বে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

তারা আরও বলেন, দেশে বিরোধী মত দমনে পরিকল্পিতভাবে রাজনৈতিক সহিংসতা চালানো হচ্ছে। এসব হামলার মাধ্যমে জনগণের কণ্ঠরোধ করা যাবে না।বিক্ষোভ চলাকালে অংশগ্রহণকারীরা হত্যাকাণ্ডের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন এবং দোষীদের গ্রেফতার ও বিচারের দাবিতে প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

এ সময় স্থানীয় জামায়াত ও এনসিপির অন্যান্য নেতাকর্মীসহ বিভিন্ন এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। পরিস্থিতি শান্তিপূর্ণ রাখতে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon