মোঃ সাহাবুল ইসলাম, সাঘাটা উপজেলা প্রতিনিধিঃ মানবসেবায় অনন্য দায়িত্ব পালনকারী নার্সদের স্বীকৃতি ও সম্মান প্রদর্শনের দিন হিসেবে আজ ১২ মে পালিত হচ্ছে আন্তর্জাতিক নার্স দিবস।
১৯৬৫ সাল থেকে দিবসটি পালিত হয়ে আসছে। বাংলাদেশেও ১৯৭৪ সাল থেকে এ দিবসটি পালিত হয়ে আসচ্ছে।
নার্স মানেই নার্সিং। যারা আমাদের সুরক্ষার জন্য প্রতিদিন হাসপাতালে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। যাতে করে আমরা নিরাপদে ঘরে থাকতে পারি। আজকের এই ক্লান্তি কালেও তারা বসে নেই। জিবনের ঝুঁকি নিয়েও কাজ করে যাচ্ছেন।
আধুনিক নার্সিংয়ের প্রবর্তক ফ্লোরেন্স নাইটিংগেলের সেবাকর্মের প্রতি শ্রদ্ধা জানিয়ে তার জন্মদিনে আন্তর্জাতিক নার্স দিবস পালন করা হয়।