1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন

মতপ্রকাশের স্বাধীনতার জন্যই জুলাই: জামায়াত আমির

অনলাইন ডেস্ক:
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬

বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, মতপ্রকাশের স্বাধীনতার জন্যই জুলাই এসেছিল।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া একটি পোস্টে তিনি এ মন্তব্য করেন।

তিনি আরও বলেন, গণমাধ্যমের স্বাধীনতা একটি সুস্থ ও কার্যকর গণতন্ত্রের প্রথম এবং অপরিহার্য শর্ত। ভিন্নমতকে দমন করা নয়, বরং তা স্বাগত জানানোই হোক নতুন রাজনৈতিক সংস্কৃতির ভিত্তি।

পোস্টে জামায়াত আমির উল্লেখ করেন, ফ্যাসিবাদের দীর্ঘ ১৭ বছরের শাসনামলে সরকারি দল এবং বিরোধী পক্ষ—উভয়ই মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে দমন-পীড়নের শিকার হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, আমরা সেই অন্ধকার যুগে আর ফিরে যেতে চাই না।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon