1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন

ইকরার আত্মহত্যায় তিথিসহ জাহের আলভীর নামে মামলা

বিনোদন ডেস্ক:
  • প্রকাশিতঃ সোমবার, ২ মার্চ, ২০২৬

রাজধানীর পল্লবী থানায় অভিনেতা জাহের আলভী, তার মা এবং অভিনেত্রী ইফফাত আরা তিথিকে আসামি করে আত্মহত্যায় প্ররোচনার মামলা দায়ের করা হয়েছে। এই মামলার বাদী হয়েছেন মৃত আফরা ইভনাথ খান ইকরার মামা শেখ তানভীর আহমেদ। মামলায় জাহের আলভীকে প্রধান আসামি করা হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি (শনিবার) দুপুর পৌনে ১২টার দিকে মিরপুর ডিওএইচএস এলাকার বাসায় গলায় দড়ি দেওয়া অবস্থায় ইকরাকে উদ্ধার করেন পরিবারের সদস্যরা। পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিক তদন্তে পুলিশ এটিকে আত্মহত্যা বলে ধারণা করছে। ইকরার পরিবারের অভিযোগ— দাম্পত্য কলহ, অবহেলা, নির্যাতন এবং জাহের আলভীর কথিত পরকীয়া সম্পর্কের কারণে ইকরা মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। এসব কারণে তাকে আত্মহত্যার পথে ঠেলে দেওয়া হয়েছে বলে দাবি করা হচ্ছে। পরিবার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানিয়েছে।

এদিকে, ঘটনার পর থেকে সোশ্যাল মিডিয়ায় স্বামী-স্ত্রীর পাল্টাপাল্টি পোস্ট, পরকীয়ার গুঞ্জন এবং বিভিন্ন চ্যাট-পোস্ট নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। জাহের আলভী ঘটনার সময় নেপালে একটি নাটকের শুটিংয়ে ছিলেন। তিনি ফেসবুকে স্ত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করে শোক প্রকাশ করেছেন এবং দ্রুত দেশে ফেরার চেষ্টা করছেন বলে জানিয়েছেন। পুলিশ বাসার সিসি ক্যামেরা ফুটেজসহ অন্যান্য আলামত সংগ্রহ করছে এবং ঘটনার প্রকৃত কারণ ও প্ররোচনার বিষয়টি খতিয়ে দেখছে। তদন্ত চলমান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon