1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন

জামিন পেলেন হিরো আলম, সংবাদ সম্মেলনের ঘোষণা

বিনোদন ডেস্ক:
  • প্রকাশিতঃ বুধবার, ১১ মার্চ, ২০২৬

ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় জামিন পেয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। বুধবার (১১ মার্চ) জামিন পাওয়ার বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন। কারামুক্ত হয়ে হিরো আলম দাবি করেছেন যে তিনি ষড়যন্ত্রের শিকার এবং তাকে মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করা হয়েছিল। এই ঘটনার বিস্তারিত জানাতে আগামীকাল দুপুর ১২টায় নিজের অফিসে সংবাদ সম্মেলন করার ঘোষণাও দিয়েছেন তিনি।

মামলার বিবরণ অনুযায়ী, এক নারীকে বিয়ের প্রতিশ্রুতি এবং সিনেমায় নায়িকা বানানোর প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগ আনা হয়েছে হিরো আলমের বিরুদ্ধে। অভিযোগে উল্লেখ করা হয়, জনৈক মৌলভীর মাধ্যমে বিয়ে করার কথা বলে তারা বিভিন্ন স্থানে বাসা ভাড়া করে স্বামী-স্ত্রী হিসেবে বসবাস শুরু করেন। একপর্যায়ে ওই নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে গত বছরের ১৮ এপ্রিল তাকে বগুড়ায় হিরো আলমের বাড়িতে নিয়ে গর্ভপাতের জন্য চাপ দেওয়া হয়।

নারীটি রাজি না হওয়ায় তাকে মারধর করার অভিযোগও রয়েছে, যার ফলে রক্তক্ষরণ হয়ে একটি ক্লিনিকে তার গর্ভপাত ঘটে। পরবর্তীতে তিনি বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালেও চিকিৎসাধীন ছিলেন।

এছাড়া সিনেমা বানানোর কথা বলে ওই নারীর কাছ থেকে প্রায় ১৫ লাখ টাকা ধার নেওয়ার বিষয়টিরও উল্লেখ রয়েছে মামলার নথিতে। এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে বগুড়া গেলে গত ১৯ ফেব্রুয়ারি তাকে গ্রেফতার করেছিল সদর থানা পুলিশ।

দীর্ঘ দিন আইনি প্রক্রিয়া শেষে অবশেষে আজ তিনি আদালত থেকে জামিন লাভ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon