1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন

ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন ব্যারিস্টার কায়সার কামাল: নেত্রকোণা জেলা বিএনপির অভিনন্দন

ইকবাল কবির, নেত্রকোণা (জেলা) প্রতিনিধি:
  • প্রকাশিতঃ শনিবার, ১৪ মার্চ, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন নেত্রকোণা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ও বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল। তাঁর এই গুরুত্বপূর্ণ অর্জনে আনন্দিত বৃহত্তর ময়মনসিংহের মানুষ, বিশেষ করে নেত্রকোণাবাসী।

ব্যারিস্টার কায়সার কামালের এই সাফল্যে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে নেত্রকোণা জেলা বিএনপি। বুধবার (১২ মার্চ) জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক এবং সাধারণ সম্পাদক ড. রফিকুল ইসলাম হিলালী স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এই শুভেচ্ছা জানানো হয়।

অভিনন্দন বার্তায় জেলা বিএনপি নেতৃবৃন্দ বলেন, ব্যারিস্টার কায়সার কামালের মতো একজন দক্ষ ও মেধাবী আইনজ্ঞ ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব পাওয়ায় নেত্রকোণাবাসী গর্বিত। একইসঙ্গে তারা প্রধানমন্ত্রীর প্রতি এবং দেশনায়ক তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন যে, ব্যারিস্টার কায়সার কামাল তাঁর প্রজ্ঞা ও কর্মদক্ষতার মাধ্যমে সংসদীয় গণতন্ত্রকে আরও সংহত করতে কার্যকর ভূমিকা পালন করবেন।

ব্যারিস্টার কায়সার কামাল দীর্ঘ সময় ধরে আইন পেশার পাশাপাশি বিএনপির জাতীয় ও স্থানীয় রাজনীতিতে অত্যন্ত সক্রিয়। তাঁর এই নতুন সাংবিধানিক দায়িত্বে জেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon