1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন

বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেলেন শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিতঃ রবিবার, ১৫ মার্চ, ২০২৬

সংসদ সচিবালয়ের গত ১২ মার্চের গেজেট অনুযায়ী, জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানকে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এবং দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহেরকে উপনেতা হিসেবে স্বীকৃতি দিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন।

সংসদীয় কার্যপ্রণালী বিধি এবং বিরোধীদলীয় নেতা ও উপনেতা (পারিশ্রমিক ও সুযোগ-সুবিধা) আইন, ২০২১-এর আওতায় এই আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হয়েছে। কুমিল্লা-১১ আসনের সংসদ সদস্য সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহেরকে বিরোধী দলের উপনেতা হিসেবে ঘোষণা করা হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদে যে দল বা জোটের সদস্য সংখ্যা সবচেয়ে বেশি, সেই সংসদীয় দলের নেতা হিসেবে স্পিকার তাদের এই স্বীকৃতি প্রদান করেছেন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দ্বাদশ সংসদ বিলুপ্ত হয় এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রায় দেড় বছর পর গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে বিএনপি ২০৯টি, জামায়াতে ইসলামী ৬৮টি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৬টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২টি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণঅধিকার পরিষদ, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), গণসংহতি আন্দোলন ও খেলাফত মজলিস একটি করে আসন পায়। এছাড়া স্বতন্ত্র প্রার্থীরা সাতটি আসনে জয়লাভ করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon