ঢাকা: ভারতের সাথে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের যেকোনো সিদ্ধান্ত দুই দেশের পারস্পরিক কূটনৈতিক আলোচনার ভিত্তিতে নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একইসঙ্গে সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ বা ‘পুশইন’ রোধে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১২ মে) সচিবালয়ে পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও পশুর হাটের নিরাপত্তা বিষয়ক প্রস্তুতি সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।
সীমান্ত ইস্যু ও কূটনৈতিক অবস্থান সীমান্তে ভারতের বেড়া নির্মাণের গুঞ্জন এবং এর প্রভাব সম্পর্কে জানতে চাইলে মন্ত্রী বলেন, “বাংলাদেশ সার্বভৌমত্বের ভিত্তিতে বন্ধুপ্রতিম দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখে। ভারতের কোনো অঙ্গরাজ্যের অভ্যন্তরীণ নির্বাচন বা তার ফলাফল নিয়ে আমাদের কোনো উদ্বেগ নেই। যদি ভারত তাদের সীমানার ভেতর ‘নো ম্যানস ল্যান্ড’ বজায় রেখে কাঁটাতারের বেড়া দিতে চায়, তবে সেটি ভারত সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানাতে হবে। এরপর দুই দেশের মধ্যে কূটনৈতিক আলোচনার মাধ্যমেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।” তিনি আরও স্পষ্ট করেন যে, এখন পর্যন্ত কেন্দ্রীয় ভারত সরকারের পক্ষ থেকে এমন কোনো প্রস্তাব আসেনি।
ঈদুল আজহার প্রস্তুতি ও জননিরাপত্তা আসন্ন ঈদুল আজহা কেন্দ্র করে স্বরাষ্ট্রমন্ত্রী বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনার কথা জানান:
স্বরাষ্ট্রমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন যে, সরকারের এসব পদক্ষেপের ফলে দেশবাসী অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল আজহা উদযাপন করতে পারবেন।