1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
লোক নাট্যদলের ৪৫ বছর পূর্তি উপলক্ষে দুই দিনব্যাপী অনুষ্ঠানমালা লামায় উৎসবমুখর পরিবেশে সিসিটিভি নজরদারিতে এইচএসসি পরীক্ষা শুরু ভারত সীমান্তে টহল জোরদার ও পুশ-ইন প্রচেষ্টা ব্যর্থ করেছে ৩১ বিজিবি খামেনির জানাজায় অংশ নিতে ইরানের পথে স্পিকার ফের ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলা, নিখোঁজ ৫০ হাজারের বেশি কদমতলী প্রেস ক্লাবের ফল উৎসব ও মিলনমেলা সম্পন্ন, নতুন সদস্য ফরমের শুভ উদ্বোধন রাতের মধ্যে ১৭ জেলায় ঝড়ের আভাস লামা পৌরসভার ১১ কোটি ২৩ লাখ টাকার বাজেট ঘোষণা নকলমুক্ত শিক্ষার পর এবার মানোন্নয়নে জোর দেবে সরকার: শিক্ষামন্ত্রী দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন শুরু

লোক নাট্যদলের ৪৫ বছর পূর্তি উপলক্ষে দুই দিনব্যাপী অনুষ্ঠানমালা

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিতঃ শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

দেশের অন্যতম প্রধান নাট্য সংগঠন লোক নাট্যদল প্রতিষ্ঠার ৪৫ বছর পূর্ণ করে ৪৬ বছরে পদার্পণ করতে যাচ্ছে আগামী ৬ জুলাই। উল্লেখ্য, গ্রুপ থিয়েটার চর্চায় নিবেদিতপ্রাণ একদল তরুণের সনিষ্ঠ প্রয়াসে ১৯৮১ সালের ৬ জুলাই লোক নাট্যদল প্রতিষ্ঠিত হয়।

প্রতিষ্ঠালগ্ন থেকে লোক নাট্যদল জীবন ঘনিষ্ট, নিরীক্ষাধর্মী নাটক মঞ্চায়ন করে আসছে। ৪৫ বছরের অবিরাম পথচলায় লোক নাট্যদল রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, উইলিয়াম শেক্সপিয়ার, ব্রেটোর্ল্ট ব্রেখ্ট, গাও সিংজিয়ান, ইউরিপিদিস, বুদ্ধদেব বসু, মোহিত চট্টোপাধ্যায়, মনোজ মিত্র, মানিক বন্দ্যোপাধ্যায়ের মতো প্রখ্যাত দেশী বিদেশী নাট্যকারের নাট্যকারের নাটক যেমন মঞ্চায়ন করেছে, তেমনি দেশীয় লোক সংস্কৃতি ও লোক ঐতিহ্য থেকে সংগৃহীত ময়মনসিংহ গীতিকা থেকে নিরীক্ষাধর্মী আঙ্গিকে নাটক মঞ্চায়ন করেছে।

৪৫ বছরের নাট্যচর্চা, সৃজনশীল প্রযোজনা এবং সাংস্কৃতিক আন্দোলনের পথচলাকে উদযাপন করতে লোক নাট্যদল আগামী ৩ ও ৬ জুলাই ২০২৬ দুই দিনব্যাপী প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানমালার আয়োজন করেছে।

অনুষ্ঠানমালার প্রথম পর্বে আগামী ৩ জুলাই ২০২৬, শুক্রবার সন্ধে ৭:০০টায় বাংলাদেশ মহিলা সমিতি মিলনায়তনে মলিয়েরের কমেডি ‘কঞ্জুস’ মঞ্চস্থ হবে।

প্রতিষ্ঠাবার্ষিকীর মূল অনুষ্ঠান আগামী ৬ জুলাই ২০২৬, সোমবার সন্ধে ৬:৩০টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি’র এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইন্টারন্যাশনাল থিয়েটার ইন্সটিটিউট বাংলাদেশ কেন্দ্রের সভাপতি অধ্যাপক আবদুস সেলিম।

অনুষ্ঠানে আলোচনা ও সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি লোক নাট্যদলের সিনিয়র সদস্য অভিনেতা জাহিদ চৌধুরী-কে আজীবন সম্মাননা প্রদান করা হবে। এরপর দলের নবতম প্রযোজনা সুন্দর মঞ্চস্থ হবে ।

প্রতিষ্ঠার চার দশকেরও বেশি সময় ধরে লোক নাট্যদল নাট্যচর্চা, নতুন শিল্পী গড়ে তোলা এবং দেশীয় নাট্যাঙ্গনের বিকাশে ধারাবাহিকভাবে কাজ করে আসছে। ৪৫ বছর পূর্তির এই আয়োজনে নাট্যপ্রেমী, সংস্কৃতিকর্মী এবং শুভানুধ্যায়ীদের উপস্থিতি কামনা করেছে সংগঠনটি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon