1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
থানচিতে দেশীয় অস্ত্রসহ কেএনএফ সদস্য গ্রেফতার স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস নয়: নেত্রকোনায় জামায়াত আমির লোক নাট্যদলের ৪৫ বছর পূর্তি উপলক্ষে দুই দিনব্যাপী অনুষ্ঠানমালা লামায় উৎসবমুখর পরিবেশে সিসিটিভি নজরদারিতে এইচএসসি পরীক্ষা শুরু ভারত সীমান্তে টহল জোরদার ও পুশ-ইন প্রচেষ্টা ব্যর্থ করেছে ৩১ বিজিবি খামেনির জানাজায় অংশ নিতে ইরানের পথে স্পিকার ফের ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলা, নিখোঁজ ৫০ হাজারের বেশি কদমতলী প্রেস ক্লাবের ফল উৎসব ও মিলনমেলা সম্পন্ন, নতুন সদস্য ফরমের শুভ উদ্বোধন রাতের মধ্যে ১৭ জেলায় ঝড়ের আভাস লামা পৌরসভার ১১ কোটি ২৩ লাখ টাকার বাজেট ঘোষণা

স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস নয়: নেত্রকোনায় জামায়াত আমির

ইকবাল কবির, নেত্রকোণা (জেলা) প্রতিনিধি:
  • প্রকাশিতঃ রবিবার, ৫ জুলাই, ২০২৬

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, দেশের এক ইঞ্চি জমিও কাউকে দখল করতে দেওয়া হবে না।

শুক্রবার নেত্রকোনা সার্কিট হাউস মিলনায়তনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। জেলা জামায়াতের আমির মাওলানা ছাদেক আহমাদ হারিছের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় তিনি জাতীয় স্বার্থ রক্ষায় দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

ডা. শফিকুর রহমান বলেন, দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা করা প্রতিটি নাগরিকের নৈতিক দায়িত্ব। এই দেশ সবার, তাই দেশের স্বার্থ ও মর্যাদা রক্ষায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

মাদক প্রসঙ্গে জামায়াত আমির বলেন, কেবল মাদকসেবীরাই নয়, যারা মাদকের ব্যবসা, বিস্তার ও পৃষ্ঠপোষকতার সঙ্গে জড়িত, তারা সমাজের জন্য আরও বড় হুমকি। একটি সুস্থ ও নিরাপদ সমাজ গড়ে তোলার লক্ষ্যে মাদকের বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সরকারি উন্নয়ন কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি একটি নতুন তত্ত্ব তুলে ধরেন। তিনি বলেন, আমাদের দেশে উন্নয়ন কাজ বছরের প্রথম নয় মাস গুইসাপের গতিতে চলে এবং শেষ তিন মাস রকেটের গতিতে এগোয়। উন্নয়ন প্রকল্পগুলোর কাজ যাতে সারা বছর সমান গতিতে নিশ্চিত করা যায়, সে বিষয়ে তিনি গুরুত্বারোপ করেন।

উক্ত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ময়মনসিংহ অঞ্চল পরিচালক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সাহাবুদ্দিন এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মনজুরুল ইসলাম ভুঁইয়া। এ ছাড়া নেত্রকোনা-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক মাসুম মোস্তফা, জেলা নায়েবে আমির মাওলানা মাহবুবুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি মাওলানা কামাল উদ্দিনসহ দলীয় নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon