1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন

পিরোজপুরে চিকিৎসকদের প্রতি সিভিল সার্জনের কঠোর বার্তা

পিরোজপুর প্রতিনিধি:
  • প্রকাশিতঃ সোমবার, ৩ আগস্ট, ২০২৬

সরকারি স্বাস্থ্যসেবা নিরবচ্ছিন্ন ও কার্যকর করার লক্ষ্যে পিরোজপুর জেলায় কর্মঘণ্টা চলাকালে সরকারি চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সোমবার (৩ আগস্ট) পিরোজপুর সিভিল সার্জন কার্যালয় থেকে জেলা সিভিল সার্জন ডা. মো. মতিউর রহমান স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ কঠোর নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সকাল ৮টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত সরকারি কর্মঘণ্টায় কোনো চিকিৎসক ব্যক্তিগত বা প্রাইভেট প্র্যাকটিসে যুক্ত থাকতে পারবেন না। নির্দেশ অমান্য করে এই সময়ে প্রাইভেট প্র্যাকটিস করার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে সরকারি বিধি অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

একই সঙ্গে বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর প্রতিও কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে। কর্মঘণ্ট চলাকালে কোনো বেসরকারি প্রতিষ্ঠানে সরকারি চিকিৎসকদের দিয়ে প্রাইভেট প্র্যাকটিস পরিচালনা করা হলে, সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধেও প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়।

জনস্বার্থে জারিকৃত এ নির্দেশনা অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। এ সংক্রান্ত অনুলিপি স্বাস্থ্যসেবা বিভাগের সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, বরিশাল বিভাগের স্বাস্থ্য পরিচালক, পিরোজপুরের জেলা প্রশাসক ও জেলার সকল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হয়েছে।

এছাড়া, বিষয়টির অবগতির জন্য পিরোজপুর জেলা বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার ওনার্স অ্যাসোসিয়েশনকে চিঠি দিয়ে তাদের সকল সদস্য প্রতিষ্ঠানকে অবিলম্বে অবহিত করার অনুরোধ জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon