1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:৩২ অপরাহ্ন

এসএসসি পরীক্ষায় জয়পুরহাট গার্লস ক্যাডেট  কলেজ  জেলায় ফলাফলে শির্ষে

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিতঃ রবিবার, ৩১ মে, ২০২০

আবু বকর সিদ্দিক, জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটে ২০২০ সালের এসএসসি পরীক্ষায় জয়পুরহাট গার্লস ক্যাডেট   কলেজ প্রত্যেকেই গোল্ডেন জিপিএ-৫ অর্জন করেছে।এবারও ফলাফলে শির্ষে অবস্থান করছে ।

কলেজের এ সাফল্য বিগত কয়েক বছর ধরে অর্জিত ধারাবাহিক সাফল্যেরই অংশ। কলেজের অধ্যক্ষ বেগম নিশাত কাদেরী বলেন, ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদের সঠিক দিক নির্দেশনা জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ এ ঈর্ষনীয় সাফল্য অর্জনে সক্ষম হয়েছে।

ক্যাডেট কলেজগুলো বরাবরই সুশৃঙ্খল শিক্ষা ব্যবস্থা এবং বহুমুখী সহ-পাঠক্রমিক কর্মকান্ডের জন্য প্রশংসিত। পরীক্ষার্থী ক্যাডেটবৃন্দ তাদের এ সাফল্যের পেছনে কলেজ কর্তৃপক্ষ, শিক্ষকবৃন্দ এবং বিশেষভাবে তাদের অভিভাবকবৃন্দের অকুণ্ঠ সহযোগিতার কথা উল্লেখ করেন। কলেজ অধ্যক্ষ আশা প্রকাশ করেন জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের এ সাফল্যের ধারা ভবিষ্যতেও অক্ষুণœ থাকবে।

সরকারী রামদেও বাজলা হাইস্কুল ২৩৬ জন পরীক্ষা দিয়েছিল ১০০% পারসেন্ট পাশ , ১৯৪ জন জিপিএ ৫ পেয়েছে। জয়পুরহাট গার্লস স্কুল ২৪২ জন পরীক্ষা দিয়েছিল ১০০% পারসেন্ট পাশ করেছে তার মধ্যে জিপিএ ৫ পেয়েছে ১৪২ জন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon