আসফিয়া তাসলিম, রাজবাড়ি প্রতিনিধিঃ রাজবাড়ীতে সীমিত পরিসরে খোলা হয়েছে সকল দোকান পাঠ। দীর্ঘদিন দোকান পাট বন্দ থাকায় দোকান মালিকদের গুনতে হয়েছে বিরাট লোকসান। দোকান মালিকেরা জানান এবারের লোকসান এর পরিমাণে তাদের জীবন -যাত্রায় বিরাট পরিবর্তন আনবে।
গণপরিবহনের মাধ্যমে কোভিড-১৯ ভাইরাস বিস্তার রোধে রাজবাড়ীর পুলিশ সুপারের সম্মেলন কক্ষে ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, রাজবাড়ীর পুলিশ সুপার মো: মিজানুর রহমান পিপিএম।
পুলিশ সুপার মো: মিজানুর রহমান পিপিএম বলেন, সংক্রামক রোগ প্রতিরোধ আইনের আওতায় মাস্ক না পরে বের হলে ৬ মাস জেল অথবা এক লাখ টাকা জরিমানা বা উভয় দন্ডে দন্ডি হতে হবে। এ ছাড়া আদেশ অমান্য করার কারণে একই বক্তি আরো তিন মাসের জেল এবং ৫০ হাজার টাকা জিরিমানার দন্ডে পড়তে পারেন।
এছাড়া অন্যান্য যেসব স্বাস্থ্যবিধি মেনে চলতে বলা হয়েছে তা অমান্য করলেও উপরোক্ত দুই শাস্তির আওতায় পড়তে হবে দেশের নাগরিকদের। অফিস, গণপরিবহন চালু হলেও রাত ৮টা থেকে ভোর ৬টা পর্যন্ত জনসাধারণের চলাচলে নিষেধাজ্ঞা বহাল থাকবে বলেও জানানো হয়। তবে জরুরি সেবা এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে।
সকল দোকানিরা পুলিশ সুপার কতৃক নির্দেশিত স্বাস্থ্যবিধী ও নিয়ম কানুন মেনে দোকান পরিচালনা করছেন বলে জানিয়েছেন।