1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:১৫ অপরাহ্ন

কুড়িগ্রামে পিএসকেএস’র সদস্যদের মাঝে  ভেড়া বিতরণ

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিতঃ শনিবার, ১৩ জুন, ২০২০

মোঃ রফিকুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম সদর উপজেলাধীন পাঁচগাছী সমাজ কল্যান সংস্থা (পিএসকেএস) সম্প্রতি তাদের অসহায় দরিদ্র সদস্যদের আর্থিক সাবলম্বি করতে নিজস্ব অর্থায়নে ভেড়া বিতরণ করেছে। করোনাকালীন সামাজিক দুরত্ব মেনে ভেড়া বিতরণ অনুষ্ঠানে সংস্থার সভাপতি নুরুজ্জামান, সাধারণ সম্পাদক এরশাদুল হক সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে এর আগে উক্ত সংস্থাটি নিজ ইউনিয়নের মিয়াজী পাড়া গ্রামের কেলেকজান এর কন্যা সুমাইয়ার সাথে বাল্য বিবাহ নিয়ে বর আরিফুলের পারিবারিক বিরোধ নিস্পত্তি এবং একই সাথে অন্যান্য বাল্য-বিবাহ প্রতিরোধ, জমি-জমা সংক্রান্ত বিরোধ নিয়ে এলাকার হাইজানির পুত্র মোহাম্মদ আলীর সাথে সহিদুলের বিরোধ নিষ্পত্তি, প্রেম ঘটিত ঘটনা নিয়ে স্থানীয় দুই গ্রামের বিরোধ নিষ্পত্তি সহ বিভিন্ন পারিবারিক ও সামাজিক বিরোধ নিষ্পত্তি, মাদক দ্রব্যের বিস্তার প্রতিরোধে এবং অন্যান্য সামাজিক সচেতনতা বৃদ্ধিতে প্রচার অভিযান ও এলাকায় বৃক্ষ রোপন করে ব্যাপক সুনাম অর্জন করা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon