1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:১৫ অপরাহ্ন

বাগেরহাটের শরণখোলায় গত দুই রাতে পাঁচ বাড়ি ডাকাতি

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিতঃ রবিবার, ১৪ জুন, ২০২০

মোঃ মাসুদ পারভেজ,বাগেরহাট জেলা প্রতিনিধিঃ বাগেরহাটের শরণখােলায় গত দুই রাতে পাঁচ বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে । সিঁদ কেটে ঘরে প্রবেশ করে নগদ টাকা, মােবাইল ফােন, টিভি ও ইজি বাইকের ব্যাটারি ডাকাতি করে নিয়ে যায়।

ক্ষতিগ্রস্থ পরিবারগুলাে জানায়, (শনিবার) দিবাগত গভীর রাতে একটি সংঘবদ্ধদল সিঁদ কেটে উপজেলা সদরের উত্তর কদমতলা গ্রামের মােঃ সবুর মৃধার ঘর থেকে নগদ ১০ হাজার টাকা ও দুইটি মােবাইল ফােন, তার ভাই রুহুল মৃধার ঘর থেকে নগদ আট হাজার টাকা ও একটি মােবাইল ফােন এবং পার্শ্ববর্তী শহিদুল হাওলাদারেরে ঘর থেকে চার হাজার টাকা ও একটি মােবাইল ফােন ডাকাতি করে নিয়ে যায়।

এছাড়া (শুক্রবার) দিবাগত রাতে দক্ষিন রাজাপুর গ্রামের রেজাউল খাঁনের ঘরে প্রবেশ করে একটি এলইডি টেলিভিশন ও দুইটি মােবাইল ফােন এবং মালসা গ্রামের হবিব ফরাজির ইজিবাইকের চারটি ব্যাটারী চুরি করে নিয়ে যায়।

উল্লেখ্য করোনা পরিস্থিতিতে লকডাউনের সুযোগে গত দেড় মাসে শরণখােলার বিভিন্ন হাট-বাজার ও গ্রামে শতাধিক চুরির ঘটনা ঘটেছে। এ ডাকাতির ঘটনায় হাট-বাজার ও গ্রামের লোকজনের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।শরণখােলা থানার অফিসার ইনচার্জ এসকে আব্দুল্লাহ আল সাইদ বলেন, ডাকাতির ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে। তাছাড়া, ছােটখাটাে দু-একটি চুরির ঘটনা ঘটলেও এ বিষয় থানায় কেউ অভিযােগ করে না।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon