1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:১৪ অপরাহ্ন

মোংলায় বুড়িরডাঙ্গার খালের উপর অবৈধ স্হাপনা উচ্ছেদ অভিযান

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিতঃ রবিবার, ১৪ জুন, ২০২০

মোঃ মাসুদ পারভেজ,বাগেরহাট জেলা প্রতিনিধিঃ অবৈধ স্থাপনার কারণে খনন কাজ বিঘ্নিত হওয়ায় মোংলার বুড়িরডাঙ্গার কামারডাঙ্গা সরকারী রেকর্ডিয় খালের উপর দুইপাশে গড়ে উঠা স্থাপনা উচ্ছেদ কাজ শুরু হয়েছে

রবিবার সকাল থেকে মোংলা ঘাষিয়াখালী আন্তর্জাতিক নৌ চ্যানেলের সংযোগ খাল পুনরুদ্ধার অভিযান শুরু করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার রাজবংশী পানি উন্নয়ন বোর্ডের বাগেরহাটের উপ বিভাগীয় প্রকৌশলী মো: আরিফ হোসেন

সময় নৌবাহিনী, পুলিশসহ স্থানীয় ভূমি অফিস পানি উন্নয়ন বোর্ডের কর্মকতার্ এবং সংশ্লিষ্ট ঠিকাদারও উপস্থিত ছিলেন। প্রায় ১০ কিলোমিটার দৈর্ঘ্যের খালের প্রায় কিলোমিটার খনন করা গেলেও অবৈধ স্থাপনার কারণে বাকী কিলোমিটার খননে বিঘ্নের সৃষ্টি হয়।

যার প্রেক্ষিতে সরকারী খালের উপর দুইপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। খাল ভরাট হয়ে যাওয়ায় খালের দুইপাড়ের খাস জমি দখল করে বহুতল ভবন নিমার্ণ করেন জনৈক আব্বাস জোমাদ্দার, দুলাল জোমাদ্দার মো: শহীদ। এছাড়া অন্যান্যরাও কাঁচাঘরবাড়ী নিমার্ণ করে খাস জমি দখলে নিয়ে নেন। রবিবার শুরু হওয়া উচ্ছেদ কার্যক্রম আগামী ৩দিন ধরে অব্যাহত থাকবে বলে জানয়িছে অভিযান পরিচালনাকারীরা

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon