1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন

শার্শায় রাস্তায় ধান রোপন করে পাঁকা করনের প্রতিবাদ 

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিতঃ শুক্রবার, ১৯ জুন, ২০২০

মোঃ মারুফ হোসেন, যশোর জেলা প্রতিনিধিঃ যশোরের শার্শার কায়বা ইউনিয়নের রুদ্রপুর বিলপাড়ার একটি কাঁচা রাস্তা পাঁকা করনের দাবিতে  গ্রামবাসী রাস্তার উপর ধান রোপন করে প্রতিবাদ জানিয়েছে।

 

রুুদ্রপুর গ্রামের বিলপাড়ায় রাস্তাটি একটু বৃষ্টি হলে কাঁদাতে মানুষ হাটতে পারে না। রাস্তার উপর পানি জমে যায়। প্রতিবছর এ বর্ষা মৌসুমে পানি জমে যাওয়ায় স্কুলের ছেলে মেয়েরা স্কুলে যেতে পারে না। গ্রামের লোক পাকা সড়কের উপর  উঠতে পারে না। হাটে বাজারে তাদের উৎপাদিত ফসল উঠাতে পারে না।

হাটবাজার থেকে গ্রামবাসিদের কাঁদা পায়ে ঘরে উঠতে হয়। দুর্বিসহ জীবন যাপন কাটাতে হয় বছরের অর্ধেক সময়। দীর্ঘদিন ধরে তাদের দাবি দাওয়া স্থানীয় চেয়ারম্যান মেম্বার মেনে না নেওয়ায় গ্রাম বাসি ফুঁসে উঠেছে।

তারা গ্রামের এই কাঁচা রাস্তাটিতে ধান রোপন করে পাকা করনের জন্য অভিনব প্রতিবাদ  জানিয়েছে।

 

স্থানীয় আয়ুব হোসেন বলেন রুদ্রপুর বিল পাড়ার মানুষ এই যুগে এসেও মনে হয় এখনও ১০০ বছর পিছিয়ে আছে। তারা বাড়ি থেকে বর্ষা মৌসুমে বের হতে পারে না। এক দুর্বিসহ জীবন যাপন অতিবাহিত  করে গ্রামের এই সাধারন মানুষ।  গ্রামের লোকজনের ডিজিটাল এই যুগে রাস্তাটি পাকার হওয়ার খুব প্রয়োজন।

এখানে শুধু নেতা কর্মীরা ভোটের সময় পাড়া দেয়। এরপর আর এসব মৌসুমী নেতাদের দেখা যায় না।

এ ব্যাপারে কায়বা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাসান ফিরোজ টিংকুকে কয়েকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেন নাই।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon